রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষনা দিয়ে যুবকের সংবাদ সম্মেলন

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | ১:২৫ পূর্বাহ্ণ

বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষনা  দিয়ে যুবকের সংবাদ সম্মেলন

বিএনপি রাজনীতি ছাড়ার ঘোষনা দিয়ে সংবাদ সম্মেলন করেছে বন্দরে মেহেদী নামে এক যুবক। মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকেল ৪টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি ছাড়ার ঘোষনা দেয় ওই যুবক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠকালে মেহেদী বলেন, আমার পিতার নাম রহমত উল্ল্যাহ। আমিসহ আমার পরিবার বন্দর থানার ২২নং ওয়ার্ডের ৪৩৭ উইলসন রোড কদম রসুল এলাকায় দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছি। বিগত সময়ে আমি বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিলাম।

২০০৮ থেকে ২০১৫ইং সাল পর্যন্ত বিএনপি মিটিং মিছিলে সক্রিয় ভাবে অংশ গ্রহন করতাম। তবে বিএনপি কোন পদ পদবী আমার ছিল না। ২০১৫ ইং সালের পর থেকে আমি রাজনৈতিক জীবন থেকে সরে দঁাড়াতে থাকি। আমার ব্যাক্তিগত ও পারিবারিক সমস্যা থাকার কারনে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্পর্ন ভাবে রাজনীতি থেকে সেচ্ছায় অব্যাহতি নিলাম।

আজ থেকে আমি বিএনপি কেউ না। আমি দেশের একজন সাধারন নাগরিক হিসেবে বাকি সময়ে আমার পরিবার পরিজনদের নিয়ে বেঁচে থাকতে চাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মেহেদী পিতা রহমত উল্ল্যাহ ও মেহেদী স্ত্রী সায়মা আক্তার প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন