শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে রাজউকের প্লান অমান্য করে বহুতল বভন নির্মাণ থানায় অভিযোগ

বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৪৫ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে রাজউকের প্লান অমান্য করে বহুতল বভন নির্মাণ থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে পাইনাদী ওয়াকসপ্ মোড় এলাকায় রাজউকের প্লান অমান্য করে বহুতল বভন নির্মাণ করায় তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসী লুৎফুর রহমান নামে এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার নাসিক ১নং ওয়ার্ড পাইনাদী নতুন মহল্লা এলাকার আব্দুর রহিম মেম্বার ওয়াকসপ সংলগ্ন দক্ষিন পাশে প্রবাসী লুৎফুর রহমানের ১২’শতাংশ জমি রহিয়াছে। বিবাদী মো: নুরুল ইসলাম(৭০) ও তার ছেলে রাসেল(৫০) প্রবাসী লুৎফুর রহমান ও তাদের বাড়ির মধ্যেখানে কোন ফাঁকা জায়গা না রেখে শিমানা ঘেসে রাজউক নিয়ম বর্হিভূত ভাবে বাড়িতে বহুতল বভন নির্মাণ কাজ করছে মো: নুরুল ইসলাম ও তার ছেলে রাসেল।

প্রবাসী লুৎফুর রহমান বলেন আমি একজন প্রবাসী আমি দেশে না থাকায় বিবাদীরা সেই সুজুগ ব্যবহার করে জোড় পূর্বক বহুতল বভন নির্মাণ করেন। আমার আত্নীয় স্বজনরা বহুবার তাদেরকে রাজউক নিয়ম নিতিমালা অনুযায়ী কাজ করিতে বললে তারা কোন কর্ণপাত করেনি।

তিনি জানান-গত ১৫’জানুয়ারী আমি দেশে আসি। আসার পর বিবাদীদেরকে একাদিক বার নিয়ম নিতি মেনে কাজ করার জন্য বললে তার আমার কথা শোনে না।

গতকাল মঙ্গলবার (৮ফেব্রুয়ারী) বিকেলে আমি লুৎফুর রহমান বিবাদীদের কাজে বাধাঁ দিতে গেলে তারা আমাকে খুন জখমের হুমকি দিয়ে তারিয়ে দেয়। বিবাদীরা নিয়ম নিতি তোয়াক্কা না করে তাদের বাড়িতে কোন জমি না ছেড়ে কাজ করিবে। বাধাঁ দিলে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে অভিযোক্ত রাসেলের মোবাইলে একাদিক বার ফোন দিলেও তা রিসিভ করেন নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন