বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম সমন্বয়কারী নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রবি গ্রেপ্তার

সোমবার, ১০ জানুয়ারি ২০২২ | ১১:৪৮ অপরাহ্ণ

স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম সমন্বয়কারী নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে আটক করা হয়েছে গতকাল সোমবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ তার বাসা থেকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার পরির্দশক (অপারেশন) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মনিরুল ইসলাম রবি স্বতন্ত্র মেয়র প্রার্থী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জের নির্বাচনীয় সমন্বয়কারী। রবিকে গ্রেপ্তার করার বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান আমার সংবাদকে বলেন, মনিরুল ইসলাম রবি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। তার বিরুদ্ধে হেফাজতের দুটি মামলা রয়েছে। ওই মামলার রবির এজহারভুক্ত আসামি। রবির মুক্তি দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলা না থাকা সত্বেও রবিকে গ্রেপ্ততার করা হয়েছে বলে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ দাবি করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন