সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃআসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ডেন্টিস মুশফিকুর রহমান সৈকত ব্যাডমিন্টন প্রতীক বরাদ্দ পেয়েছেন।গত ২৮ ডিসেম্বর সকালে তাকে ব্যাড মিন্টন প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। তিনি প্রতীক বরাদ্দ পাওয়ার পার বাড়ীতে গিয়ে তার গর্বিত মা ও বাবার পায়ে ধরে সালাম করেন এবং ছেলেকে দোয়া করে দেন। বাবা ও মায়ের দোয়া নিয়ে ব্যাড মিন্টন নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডেন্টিস সৈকত এবং একই দিন দুপুর দিকে তার ওয়ার্ডের কদম তলী . নয়া পাড়া, কদমতলী উত্তর পাড়া, দক্ষিন পাড়া, গ্যাস লাইন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় ভোটাররা তাকে ব্যাডমিন্টন মার্কা ভোট দিয়ে বিজয়ী করার জন্য নির্বাচনী প্রচারে নামেন।
নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডেন্টিস মুশফিকুর রহমান সৈকত বলেন, জলাবদ্ধতা নিরসন ও আধুনিক ওয়ার্ডে পরিনত করাই একমাত্র কাজ। মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে ব্যাডমিন্টন মার্কা ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের সেবক। আপনাদের সেবা করতে চাই। আপনাদের দোয়া চাই,সমর্থন চাই।এলাকার মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।