শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবসে ১নং ওয়ার্ড বিএনপির বিজয় র‌্যালিk

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ | ১১:৫১ অপরাহ্ণ

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবসে ১নং ওয়ার্ড বিএনপির বিজয় র‌্যালিk

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং বিএনপি নেতা গাজী মনির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিশাল শোডাউন করে মিজমিজি টিসিরোডস্থ গাজী ভবনের সামনে থেকে শুরু করে টিসি রোড হয়ে সিদ্ধিরগঞ্জ পুল দিয়ে পরিদর্শন করে বিভিন্ন এলাকা হয়ে গাজী ভবনের গিয়ে ল্যালিটি শেষ হয়। এসময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিজয় র‌্যালিতে অংশ গ্রহণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ ঈসমাইল, বিএনপি নেতা আলী সিদ্দিক খাঁন, এড. মোক্তার, পিন্টু, রিপন, যুবদল নেতা নুরুদ্দিন, রিপন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আলী নুর, সালাউদ্দিন, মিলন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জুয়েল রানা, মোয়াজ হোসেন মাজিদসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এ র‌্যালিতে অংস গ্রহন করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন