শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়নপত্র জমা দিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সজু

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ১১:৪৪ অপরাহ্ণ

মনোনয়নপত্র জমা দিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সজু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তানজীম কবির সজিব (সজু) মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দিয়ে কাউন্সিলর প্রার্থী সজিব ৭নং ওয়ার্ডবাসীর কাছে ভোট ও দোয়া চেয়ে বলেন, আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে আমি কাউন্সিলর নির্বাচিত হতে চাই। ইনশাআল্লাহ আমার ওয়ার্ডবাসীর আশা ও আস্থা আমাকে আরো সাহসী করেছে। নির্বাচনে যদি আমি জয়লাভ করি তাহলে এই জয় আমার হবে না, এই জয় হবে ৭নং ওয়ার্ডবাসীর। তিনি আরও বলেন, আমি এই ওয়ার্ডকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রোল মডেল হিসেবে গড়তে চাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন