সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের (বর্তমান কাউন্সিলর) কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ ওমর ফারুকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণার উঠান বৈঠক ও আলোচনা সভা, মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের নতুনমহল্লার পেয়ারা বাগান এলাকায় এ উঠান বৈঠক ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। এতে বৃদ্ধ, তরুণ যুবক ও ওয়ার্ডের স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তারা সবাই কাউন্সিলর হাজ্বী ওমর ফারুককে সমর্থন করে তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের নতুনমহল্লার পেয়ারা বাগান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজসেবক হাজ্বী জাকির চৌধুরীর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমজান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের জনপ্রিয় সফল কাউন্সিলর হাজ্বী মোঃ ওমর ফারুক। এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজ সেবক আলী আজম খাঁন, হাজ্বী নুর হাবীব, মোঃ তরিকুল ইসলাম, মাহাবুব খন্দকার, এবিএম রুহুল আমিন, হাফেজ শফি উদ্দিন, মাহাবুব ভুইয়া, মাসুদ ঢালী, মফিজ উদ্দিন, মোঃ বাবুল মিয়া, মোঃ আক্তার হোসেন,যুবলীগ নেতা মাসুদ, নির্ন্মান শ্রমিক সভাপতি মোঃ রবিউল, মোঃ ফয়সাল, মোঃ কামাল মিয়া, রানা, বাবু, মাস্টার বাবু, রুহুল আমিন, জাহাঙ্গীর, রাব্বী, নজরুল, নেসার উদ্দিনসহ ওয়ার্ডের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ওয়ার্ডবাসীর উদ্দ্যেশে কাউন্সিলর ওমর ফারুক বলেন, অতীতের মত আগামীতেও আমি আপনাদের সুখে দুখে পাশে ছিলাম এবং থাকবো। আপনাদের ভোট ও দোয়া কামনা করছি। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হয়ে এলাকার বাকি যে কাজগুলো করার তা শেষ করবো।