সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃআসন্ন নারায়ানগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা করেছেন ২ বারের সফল কাউন্সিলর মোঃ রুহল আমিন মোল্লা।রবিবার(১২ ডিসেম্বর)দুপুর ১ টার সময় নারায়ানগঞ্জ নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন পত্র জমা করেন তিনি।সহকারী রিটার্নিং অফিসার ডেমরা থানার নির্বাচন অফিসার আল আমিনের নিকটে মনোনয়ন পত্রটি জমা করেন। নাসিক নির্বাচনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রহুল আমিন মোল্লা হ্যাটট্রিক নিশ্চিত করার লক্ষে কাউন্সিলর মোঃরুহুল আমিন মোল্লার। নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক মনোনয়ন পত্র ক্রয় করেন তার পক্ষে মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করতে বিজয় লাভ করেন এবং মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর এর আগেই ক্লিন ইমেজ স্বাধীনতা চেতনার মুক্ত মনা মানুষ রুহুল আমিন মোল্লা সর্বপ্রথম মনোনয়ন জমা প্রদান করেন। ২০২২ সালের ১৬ জানুয়ারি ভোটের মাধ্যমে আবারও প্রমাণ করবে ওয়ার্ডবাসী সফল ২বারের কাউন্সিলর এবং তৃতীয় বারের মত জয় নিশ্চিত করবে ভোটররা এই প্রত্যাশা ওয়ার্ডবাসী প্রতি।