শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পুনরায় আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডলকে দেখতে চায় উঠান বৈঠকে

রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | ১০:৩৯ অপরাহ্ণ

নাসিক ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পুনরায় আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডলকে দেখতে চায় উঠান বৈঠকে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডলকে কাউন্সিলর হিসাবে দেখতে চায় উঠান বৈঠকে ও মতবিনিময় সভায় ।গতকাল ১২ ডিসেম্বর মাগরিবের পর মন্ডলপাড়া তার নিজ ভবনের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মজিবুর রহমান মন্ডল এর সভাপতিত্বে ও নাসির উদ্দিন বিএ এর সঞ্চালনের মাাধ্যমে উঠান বৈঠকের কার্যক্রম অনুষ্ঠিত হয় । উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন আবু খান , আব্দুস সামাদ মোল্লা , কাজী আতাউর রহমান , ইব্রাহিম খলিল ,জালাল উদ্দিন বেপারী , হোসেন আহম্দে সরদার , নাসির উদ্দিন বিএ, ইসমাইল হোসেন, মজিবুর রহমান মন্ডল সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ছিলেন।
এলাকাবাসী জানান, আসন্ন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল জনগনের সেবা করতে পুনরায় নারী পুরুষ সকলেই তাকে সম্মতি প্রদান করছেন উঠান বৈঠকে। পরিবর্তন এর অঙ্গীকার নিয়ে ৬ নং ওয়ার্ডে জনগনের সেবা করতে চান।এলাকাবাসী তাকে মনে প্রাণে ভালো বাসেন ।
এসময় মজিবুর রহমান মন্ডল বলেন আপনারা সবাই জানেন , সিরাজুল ইসলাম মন্ডল এলাকার সন্তান তাকে সবাই চিনেন এবং জানেন,তাকে আপনারা পুনরায় নির্বাচিত করবেন,ইতিমধ্যে দুটি সুসংবাদ দিতে চাই , সাবেক আদমজী বৈনিক সমিতির সভাপতি আলহাজ্ব গুল মোহাম্মদ গুলু মেম্বার সিরাজুল ইসলাম মন্ডলরে সাথে নির্বাচনের এক্য সম্মতি জ্ঞাপন করেন।এদিকে নাসির উদ্দিন বিএ তার বুন্ধ মহল নিয়ে সিরাজুল মন্ডলের সাথে যোগদান করেন।
কাজী আতাউর রহমান বলেন,আপনারা আর জালেমকে নির্বাচিত করবেন না , তাদের নির্যাতনে অতিষ্ঠ আমরা তিক্ত হয়ে গেছি ,২০১৬ সালে তারা জনগনের মধ্যে থেকে ক্ষমতা গ্রহণ করে এলাকায় বিভিন্ন ধরনের রাম রাজত্ব করেছে।এখন ২০২১ সাল আপনারা ভদ্র ও ন¤্র দয়ালু ব্যক্তি নির্বাচিত করবেন । আপনারা দেখেছেন সিরাজুল ইসলাম মন্ডল এর ডাকে কিভাবে মানুষ এসেছে তার প্রমান করে জনগন তার পক্ষে আছে। সে নির্বাচিত হলে , নাসিক ৬ নং ওয়ার্ডে কে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলবে।অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারি সে লক্ষে নির্বাচনে অংশগ্রহন করে জনগনের সেবা দিবে চায় ।জনগন এখন পরিবর্তন চায়।আমার এলাকাকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই তার একমাত্র লক্ষ্য।সবাইকে তার পক্ষ থেকে নির্বাচনী সালাম প্রদান করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন