শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ফজলুল হক জুয়েল গনসংযোগ করেন

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ | ১১:৪১ অপরাহ্ণ

নাসিক ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ফজলুল হক জুয়েল গনসংযোগ করেন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য কাউন্সিলর পদপ্রার্থীরা তাদের নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন ।১৬ জানুয়ারি নাসিক নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় গনসংযোগ করে হ্যান্ডবিল দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। গত ৯ ডিসেম্বর নাসিক ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পদপ্রার্থী কাউন্সিলর মোহাম্মদ ফজলুল হক জুয়েল গণসংযোগ করেন। এলাকার স্থানীয় সর্বস্তরের মানুষ এবার সমর্থন জানান তাকে। নাসিক ৭ নং ওয়ার্ডের আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক জনদরদী সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ফজলুল হক জুয়েল ।নারায়ণগঞ্জ-৪ সাংসদ সদস্য একেএম শামীম ওসমানের রাজনীতির আর্দশে অনুপ্রেরণায় তিনি ।সে শামীম ওসমান পরিবারের প্রয়াত মরহুম রুহের মাগফেরাত কামনা করেন। তার পক্ষে এলাকা ভিত্তিক যুব সমাজসহ গন্যমান্য ব্যক্তিবর্গ গণসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছেন। এলাকার মানুষ সুশিক্ষিত গ্রহণযোগ্য ব্যক্তি জুয়েলকে দেখতে চাচ্ছে ওয়ার্ডের জনগন। সেই সাথে নতুন মুখ হিসেবে মোহাম্মদ ফজলুল হক জুয়েল কে এবার বেছে নিয়েছেন ভোটাররা। বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ফজলুল হক জুয়েল কাউন্সিলর হিসেবে মূল্যবান ভোট প্রদান করে একটিবারের মত এবার সুযোগ করে দিলে তিনি ওয়ার্ডের পরিবর্তন করবেন বলে জানান এলাকাবাসী । তাই এ ওয়ার্ডে তার কোন বিকল্প না থাকায় ভোটাররা তার প্রতি ঝুঁকে পড়েছেন এবং তাকেই এবার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী।
এই ওয়ার্ডে যে কজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন তার মধ্যে মোহাম্মদ ফজলুল হক জুয়েল সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত আদর্শ , ন্যায় নীতি ধার্মিক ও সামাজিকতার দিক থেকে সবার চেয়ে তিনি এগিয়ে রয়েছেন । আর্থিক দিক থেকে ও তার কোন পিছু টান নেই । তিনি বৈধভাবে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা বানিজ্য করছেন। সবক্ষেত্রেই তার রযেছে স্বচ্ছতা।তিনি এলাকার জন্য উন্নয়ন করবেন এটাই প্রত্যাশা ওয়ার্ডবাসীর। তিনি এলাকাবাসীকে নির্বাচনী সালাম জানিয়ে ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা এবং গণসংযোগ করছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা হাফেজ মোঃ মাহফুজুল হক এর সন্তান কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফজলুল হক জুয়েল ওয়ার্ডবাসীর জন্য দীর্ঘদিন ধরে নিরলসভাবে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে এলাকাবাসীর সেবায় নিয়োজিত রয়েছেন। ভোটারদের মূল্যবান ভোটে কাউন্সিলর নির্বাচিত হলে তিনি ওয়ার্ড থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে ৭নং ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ড ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন এটাই ভোটারদের প্রত্যাশাকাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফজলুল হক জুয়েল এর কাছে ওয়ার্ডবাসীর। তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের কাছে হ্যান্ডবিল দিয়ে দোয়া কামনা করে ভোট প্রার্থনা কামনা করে যাচ্ছেন ।তিনি মরহুম আলী হোসেন আলার রুহের মাগফিরাত কামনা করে তার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন