শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাজী তানজিম কবির সজীব সজু কোমলমতি শিশুদের এলাকায় বেলুন উপহার দিলেন

শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১ | ১১:১৪ অপরাহ্ণ

নাসিক ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাজী তানজিম কবির সজীব সজু কোমলমতি শিশুদের এলাকায় বেলুন উপহার দিলেন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক হাজী তানজিম কবির সজীব সজু এলাকায় কোমলমতি শিশুদের হাতে বেলুন উপহার দিলেন। গতকাল ৩ ডিসেম্বর কদমতলী মধ্যপাড়া,উত্তরপাড়া,পশ্চিমপাড়া এলকার শিশুদের মধ্যে ২ হাজার বেলুন উপহার দিলেন।শিশুরা এ বেলুন পেয়ে আনন্দ আত্মহারা হয়ে কাউন্সিলর পদপ্রার্থী তানজিম কবির সজীব সজুকে পরিবারের সবাই দোয়া সমর্থন জানান। হাজী তানজিম কবির সজীব সজুকে নাসিক ৭ নং ওয়ার্ডবাসী তাকে এবার কাউন্সিলর দেখতে চায় ।তিনি প্রতিদিনই সমাজের জন্য একটা করে উপহার দিয়ে যাচ্ছে।গতকয়েকদিন আগে নিজ হাতে এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় মশা নিধন কার্যক্রম করেছে।
কোমল মতি শিশুর মা নাছিমা আক্তার জানান ,আমরা পরিবর্তন দেখতে চাই আলী হোসেন আলার স্থানে তাকে বসাতে চাই । আমরা জনগন শিশুদের হাতে বেলুন উপহার দিয়ে বাচ্চাদের আনন্দ দিতে পারছে সজু আমরা অভিভাবক যারা আছি তানজিম কবির সজীব সজুর নির্বাচনী সমর্থন জানাই। এলাকাবাসী হাজী তানজিম কবির সজীব সজু কাউন্সিলর বানানোর জন্য পরিবর্তনের পক্ষে উন্নয়নের লক্ষ্যে এলাকাবাসী কাজ করবে।ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় হাজী তানজিম কবির সজীব সজুর জনপ্রিয়তা রয়েছে।
সজু বলেন, প্রিয় এলাকাবাসী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।আমার নির্বাচনী সালাম নিবেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।আমি এলকার উন্নয়ন করে যাব। তফসিল ঘোষণার পর নির্বাচনী আমেজ দেখা যায় নাসিক ৭ নং ওয়ার্ড এলাকায় ।আপনারা আগামী ১৬ ই জানুয়ারি ইভিএম ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন এ প্রত্যাশা সকলের প্রতি। সবাইকে নির্বাচনী সালাম, দোয়া সমর্থন কামনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন