শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার ইসলাম সমর্থকদের নিয়ে বিশাল মিছিল

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | ১০:০৭ অপরাহ্ণ

নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী  আনোয়ার ইসলাম সমর্থকদের নিয়ে বিশাল মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন-নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ১নং ওয়াডের্র কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আনোয়ার ইসলামের পক্ষে ব্যাপকভাবে বিপুল সংখ্যক এলাকার লোকজন নিয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ই ডিসেম্বর) বাদ আছর থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেট এলাকা থেকে শুরু করে মিজমিজি টিসি রোড দিয়ে, সিআই খোলা, বউবাজার, হিরাঝিল, ডিএনডি রোড, পাগলাবাড়ী, বাতানপাড়া, কালুহাজী রোড, টিসি রোড হয়ে ক্লাবের সামনে দিয়ে তার বাড়ির সামনে এসে এ মিছিলটি শেষ হয়। এসময় এলাকার ভোটারদের সালাম জানিয়ে দোয়া চেয়ে ভিবিন্ন স্লোগান দিয়ে তারা এ প্রচার প্রচারণা চালায়। মিছিলে এলাকার বিপুল সংখ্যক পুরুষ ও যুবকরা অংশগ্রহণ করে কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার ইসলাম এর পক্ষে সমর্থণ জানায়। আলহাজ্ব আনোয়ার ইসলাম বলেন, এলাকার সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে নাসিক ১নং ওয়ার্ডেকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। ১নং ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য। তিনি বলেন আপনারা আমাকে কাউন্সিলর নির্বাচিত করে সেবা করার সুযোগ প্রদানের লক্ষে পাশে থাকার আহ্বান জানান এবং তিনি সকলের দোয়া ও সমর্থণ কামনা করেছেন। এসময় মিছিলে মোঃ জালাল প্রধান, সামাদ বেপারী, শুক্কুর আলী, আবুল হোসেন, হযরত মুন্সী, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন,সফিউল্লাহ সফিক, খলিল মেম্বার, সুমন মাস্টার ও ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন