জাতীয় মিডিয়া ভুক্ত দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৩ বছর পর্দাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ী এলাকার নবাবী চাইনিজ রেস্টুরেন্ট এ দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি মোঃ মিঠুন এর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়।
৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আলোচনা সভা, গুণীজন সন্মাননা ও কেক কাটা হয়।
এ আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মসিউর রহমান পিপিএম(বার), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ইফতেখার আলম খোকন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, সমাজ সেবক মোস্তফা কামাল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান, মাই টিভি জেলা প্রতিনিধি মোঃআব্দুল্লাহ আল মামুন।
সাংবাদিকতায় বিশেষ অবদানে মোস্তাক আহম্মেদ শাওন, আইনজীবি মোঃ মনির হোসেন, সাহিত্যে মোঃ শফিকুল ইসলাম আরজু, নারী উদ্যোক্তা স্বর্ণালীকে গুণীজন সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
ঢাকা নিউজ অনলাইন পোর্টাল সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হক, আলোর ধারা সম্পাদক মোঃআসলাম মিয়া, অপু রহমান, মুন্না খান,অনু,আল আমিন,সোনালী, সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।