সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের হেভিওয়েট কাউন্সিলর পদ প্রার্থী নির্বাচনী সালাম প্রদান ও নির্বাচনী মতবিনিময় করে যাচ্ছেন।তিনি এলাকায় ব্যানার ফেষ্টুন দিয়ে প্রচার প্রচারণা করতে দেখা যায়।গত সোমবার ( ৩০ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় , কাউন্সিলর পদপ্রার্থী তানজিম কবির সজিব সজু ভোটারদের সাথে সৌজন্যবোধ করতে দেখা যায়। আসন্ন নাসিক নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনী মাঠে সবার চেয়ে এগিয়ে আছেন। সরেজমিনে দেখা যায় নাসিক ৭ নং ওয়ার্ডে নির্বাচনকে ঘিরে জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। আদমজী ইপিজেড রোডের পশ্চিম পাশে অবস্থিত নাসিক ৭ নং ওয়ার্ডটি গুরুর্ত্বপূন এলাকা নিয়ে গঠিত হয়েছে। নাসিক ৭ নং ওয়ার্ডের এলাকা গুলো হচ্ছে, কদমতলী ,কদমতলী উত্তর ,দক্ষিন , নয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় সকলের মুখে তানজিম কবির সজিব একজন সৎ যোগ্য ব্যক্তি হিসাবে আওয়ামীলীগের দলীয় কাউন্সিলর পদপ্রার্থী।
এলাকাবাসী জানান,তানজিমকবির সজিব সজু আওয়ামীলীগের একজন একনিষ্ঠ সংগঠক। তিনি বিভিন্ন দায়িত্ব পালনে আন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর,পরোপকারী ,সৎ ত্যাগী একজন মানুষ। তিনি নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কেএম শামীম ওসমানের ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমান ,সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার আর্দশের রাজনীতি করেন। এলাকাবাসী এ ধরনের সৎ ও নিষ্ঠ ব্যক্তিকে নাসিক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে পেতে চায়।
নাসিক ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের হেভিওয়েট কাউন্সিলর পদপ্রার্থী সাবেক সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ ইউনয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ দায়িত্ব পালন করেন।নারায়ণগঞ্জ মহানগর ও আওয়ামীলীগের দলীয় ও সভা মিটিং মিছিল অংশগ্রহণ সহ বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশগ্রহন করেন তিনি এলাকাবাসীর কাছে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সম্মুখীন হয়ে আজও আওয়ামীলীগের রাজনীতি করতে পারছি। তিনি সামাজিকতা, উদারতা , আদর্শ ও নীতি নৈতিকতায় একজন ভালো মানুষ। তিনি জনপ্রতিনিধি না হলেও এলাকায় অনেকে তার সমর্থন রয়েছে। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি।জনগন আমার পাশে থাকলে আমি নাসিক ৭ নং ওয়ার্ডেকে মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলব ।আমি সন্ত্রাস মাদক ও দূর্নীতিমুক্ত ডিজিটাল সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে সকলে কাছে নির্বাচনী সালাম দোয়া ও সমর্থন এবং আওয়ামীলীগের সমর্থন কামনা করছি।