সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন কে ঘিরে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়।গতকাল শনিবার (২৭ নভেম্বর) সকালে সেিরজমিনে গিয়ে দেখা যায় সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা সকলেই তাদের নির্বাচনী ফেষ্টুন ,ব্যানার দিয়ে এলাকায় প্রচারণা করতে দেখা যায়।আদমজী ইপিজেড এর পশ্চিম পাশে কদমতলী,কদমতলী উত্তর ,কদমতলী দক্ষিণ,নয়া পাড়া নিয়ে ৭ নং ওয়ার্ডটি গঠিত হয়েছে।নাসিক ৭নং ওয়ার্ডে বেশ কয়েকজন সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারনা করতে দেখা যায়।আওয়ামীলীগ সর্মথিত অনেক কাউন্সিলর পদ প্রার্থী রয়েছে।
কাউন্সিলর পদপ্রার্থী সাবেক সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ ,স্বত্তাধিকারী মায়ের দোয়া এন্টার প্রাইজ ,বিশিষ্ট তরুন সমাজ সেবক হাজী তানজিম কবির সজিব (সজু) আলহাজ্ব হুমায়ুন কবির এর সুযোগ্য সন্তান তিনিও নির্বাচনী সালাম প্রদান করে ব্যানার ফেষ্টুন দিয়ে এলাকায় প্রচার প্রচারণা করতে দেখা যায়। এলাকায় নির্বাচনী মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায়।তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কাজে জড়িত রয়েছেন।তিনি সৎ ও যোগ্য একজন প্রার্থী। তার জনপ্রিয়তা এলাকায় অনেক রয়েছে। নারায়ণগঞ্জে সিংহ পুরুষ সাংসদ সদস্য একেএম শামীম ওসমানের রাজনীতি করি ,সংসদ নির্বাচনে তার হয়ে অনেক কাজ করেছে।থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান (বিএসসি)নির্দেশ মেতাবেক যখনই কোন প্রোগ্রাম হয়েছে অনেক নেতাকর্মী নিয়ে হাজির হয়েছি।মহানগর আওয়ামীলীগ এর যে কোন মিটিং মিছিল অংশ গ্রহণ করেছি। গত নির্বাচনে আমার বাবা নির্বাচিত না হলেও এলাকায় তার যথেষ্ট সুনাম ও যশ রয়েছে।এলাকায় তিনি করোনা কালীন মহামারিতে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে গেছেন।ওয়ার্ডের গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করেছেন।তানজিম কবির সজু বলেন ,আমি এলাকার মানুষের সেবা নিয়োজিত রয়েছি। আমি আপনাদের সন্তান ,এলাকার মানুষকে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিব।আমি নাসিক ৭ নং ওয়ার্ডকে একটি মডেল ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে চাই।যুবকদের কর্মসংস্থান,খেলাধুলার মাঠ,কাউন্সিলর আলী হোসেন আলার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারি সে লক্ষে কাজ করতে চাই।আমি শোষক বা শাসক নয় সেবক হয়ে কাজ করতে চাই।ওয়াডবাসীর কাছে নির্বাচনী সালাম ও দোয়া সমর্থন কামনা করেন। আমি ভূমিদস্যু,চাঁদাবাজ প্রতিহত করা মূল লক্ষ্য, সন্ত্রাস মাদক ও দূর্নীতিমুক্ত ডিজিটাল সমাজ গড়ার লক্ষ্যে এই ঈশতেহার নিয়ে দৃঢ় প্রত্যয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে সকলে কাছে নির্বাচনী সালাম দোয়া ও দলীয় সমর্থন কামনা করছি।
আরেক সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী ফজলে শেখ এর সন্তান মোঃ সবুজ শেখ নির্বাচনী সালাম প্রদান ও নির্বাচনী মতবিনিময় করে যাচ্ছেন।তিনি এলাকায় ব্যানার ফেষ্টুন দিয়ে প্রচার প্রচারণা ও এলাকাবাসী নিয়ে উঠান বৈঠক করতে দেখা যায়। কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সবুজ শেখ ভোটারদের সাথে সৌজন্যবোধ করতে দেখা যায়। তিনি একজন সৎ যোগ্য ব্যক্তি ও ব্যবসায়ী হিসাবে পরিচিত । নির্বাচনকে ঘিরে জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সবুজ শেখ আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ওয়ার্ড বাসী কে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করেন।
নাসিক ৭ নং ওয়ার্ডের গত ২০১৬ সালে নির্বাচনে ২য় স্থানে অধিকারী বীরমুক্তিযোদ্ধা মোঃহায়দার আলী খান এর সুযোগ্য সন্তান ,সাত খুনে নিহত মনিরুজ্জামান খান স্বপনের ছোট ভাই ,নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাথে জড়িত মিজানুর রহমান রিপন কাউন্সিলর পদ প্রার্থী হয়ে এলাকাবাসীকে নির্বাচনী সালাম প্রদান করেন।এলাকায় নির্বাচনী মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায়।তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কাজে জড়িত রয়েছেন।তিনি সৎ ও যোগ্য একজন প্রার্থী। তার জনপ্রিয়তা এলাকায় অনেক রয়েছে।মিজানুর রহমান বলেন,গত নির্বাচনে নির্বাচিত না হলেও এলাকায় তার যথেষ্ট সুনাম ও যশ রয়েছে।এলাকায় তিনি করোনা কালীন মহামারিতে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে গেছেন।ওয়ার্ডের গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করেছেন।আমি এলাকার মানুষের সেবা নিয়োজিত রয়েছি।এলাকার মানুষকে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন বয়স্ক ভাতা, বিধবা ভাতা,মাতৃদুগ্ধ ভাতাসহ সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছি ।ওয়াডবাসীর কাছে নির্বাচনী সালাম ও দোয়া সমর্থন কামনা করেন।
নাসিক ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ ট্যাংকলড়ী অনার্স এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও নয়াপাড়া জামে মসজিদ এর সম্মানিত সাধারণ সম্পাদক, তরুন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন সানি নির্বাচনী সালাম প্রদান করেন।সালাউদ্দিন সানি ৭ নং ওয়ার্ডের দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকার মোল্লাবাড়ির স্থানীয় বাসিন্দা। তিনি মৃত শামসুল হক সাহেবের পুত্র।সে শিক্ষিত, সদা হাস্যজ্জল, অরাজনৈতিক সামাজিক ব্যক্তি তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন, এলাকায় মসজিদ-মাদ্রাসা সহ গরিব-দুঃস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।তিনি একজন সৎ পরিচ্ছন্ন ব্যাক্তি হিসাবে এলাকায় যথেষ্ঠ সুনাম রয়েছে। সালাউদ্দিন সানি জনগনের সেবাই নিয়োজিত থাকতে চায় ।সালাউদ্দিন সানি বলেন ,করোনা কালীন সময়ে অসহায় গরীব দুঃখীদের সাহায্য সহযোগিতায় সবসময় আছি থাকব। আমি অসহায় দুস্থ মানুষদেরকে খুজে খবর নিয়ে যথাসাধ্য সহযোগিতা করে আসছে। এলাকাবাসী আমাকে ভালোবাসে কাউন্সিলার হিসেবে আমরা ৭ নং ওয়ার্ড বাসী পেতে চাই।আমিও এলাকার উন্নয়ন করে জনগনের সেবা করতে চাই।আমি এলাকাবাসীকে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করছি।
নাসিক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মহসিন শেখ নির্বাচনী সালাম প্রদার করেন তিনি ব্যানার ফেষ্টুন দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়।এলাকায় নারী –পুরুষ সাথে মতবিনিময় করেন।এলাকায় মুরুব্বিদেও সাথে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় মতবিনিময় করতে দেখা যায়। নির্বাচন কে সামনে রেখে উৎসাহ উৎদ্দীপনা দেখা যায়।তিনি কাউন্সিলর আলী হোসেন আলার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারেন সেলক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন।এলাকাবাসীকে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করেন।
নাসিক ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মেহেদী হাসান বিপ্লব নির্বাচনী সালাম প্রদান করেন।আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সির মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী জনাব আয়নাল হোসেন সরকার নির্বাচনী সালাম প্রদান করেন।মোঃ গুলু মেম্বার নির্বাচনী সালাম প্রদান করেন।জুয়েল হোসেন নির্বাচনী সালাম প্রদান করেন। । মোঃ নবাব আলী নির্বাচনী সালাম প্রদান করেন।