শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নাশকতার মামলায় আটক।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | ৯:৫৯ পূর্বাহ্ণ

নাসিক ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নাশকতার মামলায় আটক।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ছেলে। সোমবার (২৫ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় ( নং ৩১/৩/২০২১) তাকে নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন তিনি। পরে নি¤œ আদলতে জামিনের আবেদন করলে আদালত কোন আদেশ দেয়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল নাশকতার মামলার আসামি। তিনি ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন। তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, সাদরিল হেফাজতের মামলার আসামি এবং এ মামলায় সে জামিনে না
থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন