শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ৩ নং ওয়ার্ডের সেবক হতে চাই।

সোমবার, ১১ অক্টোবর ২০২১ | ১০:০৫ অপরাহ্ণ

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ৩ নং ওয়ার্ডের সেবক হতে চাই।

রাজিব হোসেন রাজু : আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন যতটা সময় ঘুমিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার-প্রচারণা বেড়েই চলছে। এই ধারাবাহিকতায় থেমে নেই কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম। বাবা মায়ের আদর ভালোবাসায় দিরে দিরে বেড়ে ওঠা রাজপথের লড়াকু সৈনিক ও আওয়ামী লীগের একজন কর্মী হয়ে নিজেকে গর্বিত মনে করেন মোঃ সাইফুল ইসলাম। রূপগঞ্জ মাটি ও গণ মানুষের নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক মহাদেব দোয়া ও ভালোবাসা নিয়ে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন মোঃ সাইফুল ইসলাম। কায়েতপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জায়েদ আলীর আদর্শে গড়া ও কর্মী মোঃ সাইফুল ইসলাম। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর গ্রামের একটি আদর্শ পরিবার থেকে ইউপি নির্বাচন করার সিদ্ধান্ত নেন সাইফুল ইসলাম। কায়েতপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বিভিন্ন দোকানপাট ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকদের জানান সাইফুল ইসলাম একজন সৎ যোগ্য শিক্ষিত ও গরীব এতিম অসহায় মানুষের বন্ধু। এলাকার জনগণ বলেন সাইফুল ইসলামকে দিয়ে আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ হবে এবং গরীব এতিম অসহায় মানুষ তার কাছ থেকে সেবা পাবে ও এলাকার মানুষ তার কাছ থেকে সম্মান পাবেন বলে এলাকাবাসী জানান। সাইফুল ইসলাম বলেন আমার ৩নং ওয়ার্ডের জনগণ আমাকে যথেষ্ট ভালোবাসেন এবং তারা আমাকে নিজের সন্তানের মত দেখেন তাই আমি তাদের অনুরোধে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়েছি। সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা কোন গুজবে কান দেবেন না আমি সাইফুল ইসলাম আপনাদের পাশে ছিলাম এবং আছি থাকবো আপনারাও আমার পাশে থাকবেন এটা আমার বিশ্বাস । আপনাদের ভোটের মাধ্যমে দেখিয়ে দিবেন জনগণ চাইলে সবকিছুই পারে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন