শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ফের লাশ উদ্ধার 

রবিবার, ০২ জুন ২০২৪ | ৮:৫৭ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ফের লাশ উদ্ধার 

সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে ডিএনডি  খালের লেক থেকে  ফের মোঃ মহসিন  (৩৯) নামে  এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার  ( ০১)  জুন সকাল ১০ টায় সি আই খোলা  ডিএনডি খালের লেক থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহিত  মহসিন সিদ্ধিরগঞ্জ হাউজিং ৫ নং রোড এলাকার ব্যবসায়ী মজিবুরের ছেলে। 

নিহতের  মহসিনের বড় ভাইয়ের স্ত্রী  জানান,তার সঙ্গে সর্বশেষ চারদিন আগে কথা হয়ে ছিল।  এরপর থেকে বাসায় আসেনি। 

সিদ্ধিরগঞ্জ থানার উপ- পরিদর্শক (এস আই)  মোকলেছ বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআবু বক্কর সিদ্দিক বিষয় টি নিশ্চিত করেন এবং  বলেন,নিহত ব্যাক্তির পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্সে পাওয়া গেছে। শনিবার সকালে ডি এন ডি খালের লেকে দুগর্ন্ধ ছড়ালে আশপাশের ভাড়াটিয়া পুলিশকে খবর দেয়। আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। এ ঘটনার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে  বলে জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন