শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

শনিবার, ০১ জুন ২০২৪ | ৭:৩২ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকালে ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামিদের সাথে থাকা সুইচ গিয়ার ও চাকু উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

গ্রেপ্তার আসামিরা হলো, ফতুল্লা থানার মৃত মফিজ মিয়ার ছেেেল মোঃ হানিফ(২২), চাঁদপুর জেলার মো: আনোয়ার হোসেনের ছেল মোঃ জাহিদ হোসেন(২০), রুপগঞ্জের মো: শুক্কুর আলীর ছেলে আল আমিন(২৪), একই থানার মো: সিরাজের ছেলে মোঃ মোহন(২০) ও টাঙ্গাইলের মো: জয়নাল হোসেনের ছেলে ইব্রাহিম(২২)।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার চিটাগাংরোডস্থ খানকা মসজিদ সংলগ্ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এরা প্রত্যেকে সক্রিয় ছিনতাইকারী সদস্য। তারা দলবদ্ধ হয়ে ছিনতাইকরাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের থানা পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছে। আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন