শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে যুবককে জিম্মি করে অর্থ আদায়, থানায় অভিযোগ দায়ের

শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:১৮ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে যুবককে জিম্মি করে অর্থ আদায়, থানায় অভিযোগ দায়ের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ফুটপাত দোকানদারকে জিম্মি করে অর্থ ছিনিয়ে নিয়েছে রনি (৪০) ও আশরাফুল (৩৫) নামে দুই চাঁদাবাজ ও মাদকসেবী। এ ঘটনায় ভুক্তভোগী মিল্লাত অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্ত আশরাফুলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে মূলহোতা রনি পলাতক রয়েছে।

অভিযুক্ত রনি সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকার শাহজাহানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী যুবক মিল্লাত পেশায় একজন কামার। কদমতলী পুলে তার কামারের দোকান রয়েছে। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে অভিযুক্ত রনি ও আশরাফুল ভুক্তভোগীকে জোরপূর্বক ধরে সোনামিয়া মার্কেটের একটি নির্মাধীন ভবনে নিয়ে মারধর করে এবং সাথে থাকা একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার দুই’শ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি আবারো চাঁদা নিতে আসে আশরাফুল। সেখান থেকে স্থানীয়রা রনির সহযোগী আশরাফুলকে আটক করে থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এসময় আশরাফুলের কাছে একটি ছুরি পাওয়া যায়।

ভুক্তভোগী মিল্লাত জানান, বেশ কয়েকদিন ধরে তারা আমার কাছে টাকা-পয়সা দাবি করে আসছিল। ঘটনার দিন তারা আমাকে জোরপূর্বক ধরে নিয়ে মারধর করে আমার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আবারো টাকার জন্য রনি আশরাফুলকে আমার দোকানে পাঠায় চাঁদার জন্য। আমি তাদের দাবি কৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আশরাফুল আমাকে মারতে আসে। এ সময় আমি চিৎকার করলে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে তখন আশরাফুলকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে তুলে দেয়।
এ বিষয়ে একাদিক ফুটপাতের দোকানদার জানায়, রনি সোনামিয়া বাজার এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। সে প্রতিনিয়ত আমাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নিয়ে যায়। টাকা না দিতে চাইলে সে আমাদেরকে মারধর করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় স্থানীয়রা আশরাফুল নামে একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে এবং ভিকটিম থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পরে তাকে প্রচলিত আইনে আদালতে প্রেরণ করা হয়েছে। মূলহোতা রনি পলাতক রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন