শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:৩০ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিদ্ধিরগঞ্জে দৈনিক যুগান্তর ২৫ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের হাজী চিটাগাংরোডের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সকস্থ তাজমহল চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড প্রিয়ম নিবাসে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার ইসলাম, বাংলাদেশ আওয়ামীওলামালীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ কঁাচপুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, নাসিক ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল হক হাসান, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন, বাংলা টিভির সাংবাদিক হাসান মজুমদার বাবলু, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য মোঃ আরিফ হোসেন, মেহেদী হাসান সৈকত, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও কবি লুৎফর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জালাল উদ্দিন, ব্যবসায়ী শরীফ উদ্দিন, ম্যানচেষ্টার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসাইন, ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ সোহাগ ইব্রাহীম, ব্যবসায়ী রিয়াজুল হাসান, সোহানুর রহমান ও পলাশ।
এছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন