শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা টুটুল গ্রেপ্তার

শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ | ৯:০০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা টুটুল গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় বিএনপির নেতা আমিনুল হক টুটুল নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) কামরুল হাসান জানান, নাশকতা মামলার বিএনপি নেতা আমিনুল হক টুটুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলা নং-০১/১১/২৩।
গ্রেপ্তারকৃত বিএনপি নেতা আমিনুল হক টুটুল সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড এলাকার সিরাজুল হকের ছেলে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু’র ফুপাতো ভাই।
এলাকাবাসী সূত্রে জানা যায় অভিযুক্ত টুটুলের বিরুদ্ধে জমির জাল দলিল সৃজন করার কারণে সিদ্ধিরগঞ্জ এলাকার আলী মর্তুজা নামের এক ভুক্তভোগী নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইটি মামলা দায়ের করেন। যার ক্রমিক নং- ২৪০/২২। ধারা- ৪০৬/ ৪২০/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১/ ৫০৬(২)/ ৩৪ দ:বি: আইন। মামরা নং- ৩৬২/২২। মামলা দুটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজীসহ তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। পাশাপাশি এলাকায় মাদকসহ টুটুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন এলাকাবাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন