শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত নেতাকর্মীদের আটক করে পুলিশে দিলো আওয়ামী লীগের নেতাকর্মীরা

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | ১০:২৮ পূর্বাহ্ণ

জামায়াত নেতাকর্মীদের আটক করে পুলিশে দিলো আওয়ামী লীগের নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে অবরোধ সমর্থনে মিছিলের পর নাশকতা করাকালে ১২ জামায়াত নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জামায়াতের আরও চারজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে নাগিনা জোহা সড়কের চৌধুরীবাড়ি ও আদর্শবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে আটকদের বিস্তারিত নাম- পরিচয় জানা সম্ভব হয় নি।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা তামিম ইসলাম জয় জানান, আজ ভোরের দিকে আদমজী-চাষাঢ়া সড়কের আইটি স্কুলে মোড়ে মিছিল শেষে বাসে আগুন দেওয়ার সময় আমরা ধাওয়া দেই। পরে নাসিক ৮ নং ওয়ার্ড আদর্শ বাজার এলাকা থেকে ১২ জন জামায়াত কর্মীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, নাশকতার প্রস্তুতি নেওয়াকালে জামায়াতের মোট ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছে। আজ দুপুরের দিকে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। ##




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন