সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজ্বী ইয়সিন মিয়ার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শান্তি সমাবেশ, মিছিল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
বিএনপি-জামায়াতের পঞ্চম দফায় ৪৮ ঘন্টা ডাকা অবরোধের প্রতিবাদে বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকেই সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান (বিএসসি) ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ ইয়াসিন মিয়ার নেতৃত্বে এ শান্তি সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।
নেতা-কর্মীরা বলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজ্বী ইয়াসিন মিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করছি। বিএনপি জামায়াতের অবরোধের নৈরাজ্য প্রতিহত করতে আমরা রাজপথে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচী পালন করছি। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে বারবার দরকার শেখ হাসিনা সরকার বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সভাপতি পদপ্রার্থী আমিনুল হক রাজু, মহানগর যুবলীগ নেতা আব্দুল মতিন, নাসিক ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আবু বকর সিদ্দিক (আবুল), আওয়ামী লীগ নেতা রহমত উল্লাহ, যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত রাসেল, যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভুইয়া, ফাতেমা আক্তার, রুনা আজাদসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী।