সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় ডাকা অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শান্তি সমাবেশ ও মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সোমবার (১৩ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান (বিএসসি) ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াসিন মিয়ার নেতৃত্বে এ শান্তি সমাবেশ ও মিছিল বের হয়।
মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে শুরু হয়ে শিমরাইল চিটাগাং রোড এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ রমজান আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা আমিন উদ্দিন, আওয়ামী লীগ নেতা নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুদ্দিন মিয়া, মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ ব্যাপারী, সিনিয়র সহ-সভাপতি সুমন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম ভুইয়া রাজু, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা সুমন কাজী, যুবলীগ নেতা আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন নাজু, নাসিক ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক (আবুল), আওয়ামী লীগ নেতা ফজলুল হক, আওয়ামী লীগ নেতা হাকিম শাহ, আওয়ামী লীগ নেতা রহমত উল্লাহ, যুবলীগ নেতা সেলিম মাহমুদ, মনির হোসেন, নাসিক ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল খায়ের শান্ত, মোক্তার হোসেন, ইসমাইল, নাসিক ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মাহমুদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা সুলতানা মনি, যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভুইয়া, ফাতেমা আক্তার, রুনা আজাদ, রাশিদা, স্বর্ণালী, আসমা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।