শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে হাজী ইয়াসিন মিয়ার নেতৃত্বে অবরোধবিরোধী শান্তি মিছিল

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | ১০:০৭ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে হাজী ইয়াসিন মিয়ার নেতৃত্বে অবরোধবিরোধী শান্তি মিছিল

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফায় অবরোধের দ্বিতীয় দিনে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিন মিয়ার নেতৃত্বে অবরোধবিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত। গতকাল সোমবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড থেকে শান্তি মিছিলটি শিমরাইল মোড় এসে শেষ হয়। এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময় অবরোধবিরোধী শান্তি মিছিলে উপস্থিত ছিলেন, শামিম ওসমান গোষ্ঠির সভাপতি আবু বকর সিদ্দিক আবুল, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের স্বস্থ্য-পরিবেশ সহ সম্পাদক হাজী মো: সুমন কাজী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, রহমত উল্লা, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ নেতা আব্দুল হেকিম শাহ্, সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু পরির্ষদের সভাপতি ফজলুর রহমান, জহিরুল হক ইসলাম, রায়হান, নাসিক ২নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি কামরুল ইসলাম, রোকন মনির হোসেন, নাসিক ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগে সিনিয়র সহ-সভাপতি মুন্না, রাজু, নাজমুল, মুক্তার হোসেন, আবুল খায়ের সান্ত, বাসেদ, আসলাম, হাসন আলী ও সাজ্জাদ হোসেন প্রমূখ।####




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন