সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে মহিলালীগের মানববন্ধন

বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | ৫:২৬ অপরাহ্ণ

আড়াইহাজারে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে মহিলালীগের মানববন্ধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি সহ মানববন্ধন পালন করেছে আড়াইহাজার উপজেলা মহিলালীগ।

বুধবার সকালে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু কে সামনে রেখে ব্যানার সহকারে সদর বাজারে মিছিল করেন তারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন ।

এ সময় উপজেলা মহিলা লীগের সভাপতি দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদা মোশারফ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. পারভিন আক্তার কবিতা, হাইজাদী ইউপির মহিলা সদস্য সাদিয়া আফরিন সহ মহিলালীগের নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন