বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | ১১:৫৫ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

জামান ভূঁইয়া:- নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন তালতলা বাজার নূর হাজী মার্কেট মাঠে অনুষ্ঠানের আহ্বায়ক মাও: আবেদ হোসেনের আহ্বানে মাওঃ নুরুল হুদার সঞ্চালনায় হাফেজ মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাধুরচর গোবিন্দপুর ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি আবু বকর কাশেমী‌।
এসময় উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল্লা সোহাঈল, মাওঃ মেরাজুল ইসলাম, মাওঃ মুজাফর, মাওঃ ইকবাল হোসেন,, মাওঃ আবু হানিফ, মাওঃ রুহানি সাহেব, কবি সাংবাদিক জামান ভূঁইয়া ও কাজী মঈনউদ্দিনসহ নোয়াগাঁও ও জামপুর ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ও মাদ্রাসার ছাত্র ও শিক্ষক বৃন্দ
এসময় বক্তারা বলেন, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন আল-আকসা মুসলমানের প্রথম কেবলা। আল-আকসা মুসলমানের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, এ দায়িত্ব গোটা মুসলিম উম্মাহর। দীর্ঘ প্রায় আট দশক ধরে দখলদার ইসরাইল গাজা দখল করে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। আর ইসরাইলকে সহায়তা করছে পশ্চিমাগোষ্ঠী। পশ্চিমারা ইসরাইলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন