শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | ২:২৪ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে অর্থ ঋণ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হান্নান পলাশ (৪৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রবিবার (২৭ আগষ্ট) সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান পলাশ (৪৭), চঁাদপুর জেলার মতলব উত্তর থানার মিলারচর গ্রামের মৃত আবর আলী প্রধানের ছেলে।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হান্নান পলাশ ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করে ঋণ খেলাপি হয়। পরবর্তীতে ব্যাংক কতর্ৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করলে তিনি গ্রেপ্তার এড়াতে সুদূর চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ এসে আত্মগোপন করে পলাতক থাকে। গত ১১ এপ্রিল যুগ্ন মহানগর দায়রা জজ ৫ম আদালত, ঢাকা কতর্ৃক তার বিরুদ্ধে বিচারের রায় ঘোষণার পর সাজা পরোয়ানা ইস্যু হলে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন