রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ১নং ওয়ার্ডে আক্তারের নিজ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | ৮:৪৮ অপরাহ্ণ

নাসিক ১নং ওয়ার্ডে আক্তারের নিজ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নাসিক ১নং ওয়ার্ডে আক্তার হোসেনের নিজ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। গত মঙ্গলবার দুপুর ৩’টায় পাইনাদী নতুন মহল্লা এলাকায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।

জাতীয় শোক দিবস ও বিন্ম্র শ্রদ্ধায় সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮’তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়। দোয়া ও মুনাজাত শেষে গরীব-অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতর করা হয়।

এসময় দোয়া ও মুনাজাতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, এনামূল হক, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক মফিজুল ইসলাম, বাদশা মিয়া, কামাল হোসেন, মনির হোসেন ও একে আজাদ রাব্বিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন