সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পিতার মামলার আসামিদের নিয়ে জন্ম দিনের কেক কাটলেন কাউন্সিলর পুত্র লিয়ন, সমালোচনার ঝড়

রবিবার, ০৯ জুলাই ২০২৩ | ৫:৪৫ অপরাহ্ণ

পিতার মামলার আসামিদের নিয়ে জন্ম দিনের কেক কাটলেন কাউন্সিলর পুত্র লিয়ন, সমালোচনার ঝড়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের নিজ বাড়িতে মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আরাফাত রহমান বাবু ওরফে ফেন্সি বাবুকে নিয়ে জন্মদিনের কেকে কাটলেন কাউন্সিলর পুত্র মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ইলিয়াস ইসলাম লিয়ন।
গত শুক্রবার (৭ জুলাই) রাতে মাদক ব্যবসায়ীদের নিয়ে এই জন্মদিন পালন করেন কাউন্সিলর পুত্র ইলিয়াস ইসলাম লিয়ন।
এদিকে কাউন্সিলর আলহাজ্ব আরোয়ার ইসলামের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস ইসলাম লিয়নের আরেক সহযোগী মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, অপহরণকারী, ছিনতাইকারী চক্রের মূল হোতা ও একাধিক মামলার আসামি আবু সুফিয়ান শুক্রবার রাত ১১ টার সময় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার পরপরই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। এর পর থেকেই কাউন্সিলর পুত্র ইলিয়াস ইসলাম লিয়নকে নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এবং ১নং ওয়ার্ডবাসীর মধ্যে চলছে চরম ক্ষোভ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি জানান, কাউন্সিলর আনোয়ার ইসলাম একজন সরল মনের মানুষ। মাদক সিন্ডিকেট চক্রের মূল হোতা কিশোর গ্যাং লিডার ও জেলখাটা একাধিক মামলার আসামি বিতর্কিত ফারুক ওরফে টাইগার ফারুকের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় কাউন্সিলর আনোয়ার ইসলামে বাড়িতে। তখন হামলায় অংশ নেন লিয়নের জন্মদিনে ডান পাশের ব্যাক্তি আরাফাত রহমান বাবু ওরফে ফেন্সি বাবু। যতটুকু জানি ইলিয়াস ইসলাম লিয়নও একজন ভালো মানুষ। কিন্তু কিছুদিন ধরে তার সাথে মাদক ব্যবসায়ীদের সখ্যতা গড়ে উঠছে। বর্তমানে তার সাথে প্রায় সময় দেখা যায় মাদক ব্যবসায়ী, ছিনতাই কারী ও একাধিক মামলার আসামিদের আসা যাওয়া বেশি। কিন্তু তিনি (ইলিয়াস ইসলাম লিয়ন) তার জন্মদিনে এসব বিতর্কিত লোকদের নিয়ে নিজের জন্মদিনের কেক না কাটলেও পারতেন। এখন তাদেরকে নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন সমালোচনা করছেন। এতে তার সম্মান ও তার পরিবারের সম্মান নষ্ট হবে বলে জানান তিনি।
অন্যদিকে লিয়নের আরেক সহযোগী একাধিক মামলার আসামি আবু সুফিানকে নিয়ে চলছে বিভিন্ন মহলে আলোচনা। এলাকাবাসী বলেছেন আবু সুফিয়ান একজন মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী ও অপরাধ জগতের মুল হোতা। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। সম্প্রতি সুফিয়ান এক ব্যবসায়ীকে অপহরণ করে মোটা অংকের মুক্তিপন আদায় করেছিলেন। পরবর্তীতে ভুক্তভোগী মুক্তিপণ দিয়ে তাদের হাত থেকে রক্ষা পেলে আইনের আশ্রয় নেন। ভুক্তভোগীর মামলায় পুলিশ সুফিয়ানের তিন সহযোগীকে গ্রেফতার করলেও অদৃশ্য কারণে মামলা থেকে বাদ পরে সুফিয়ানের নাম। পরবর্তীতে অভিযান চালিয়ে সুফিয়ানের নীল রঙের মাইক্রোবাসটি জব্দ করেন। তবে এ ঘটনার পর থেকে এলাকা থেকে বেশ কিছুদিন নিজেকে গা ডাকা দিয়ে রেখেছেন সুফিয়ান। এখন কিছুদিন পূর্বে এলাকায় ফিরে আবারও পুরনো পেশায় নিজেকে জড়িয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগষ্ট সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বহুল আলোচিত সমালোচিত মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা ফারুক ওরফে টাইগার ফারুক ও বাবু ওরফে ফেন্সি বাবুর নেতৃত্বে এক সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের নিজ বাড়িতে অবস্থিত কার্যালয়ে হামলা চালায়। ঐ সময় সন্ত্রাসী বাহিনী কাউন্সিলরের বাড়িতে তান্ডব চালায় এবং কাউন্সিলরের লোকজনকে মারধর করে। হামলার ঘটনায় কাউন্সিলর আনোয়ার ইসলামসহ ৫ জন আহত হন। পরদিন সকালে কাউন্সিলরের নির্দেশে তার অফিস সহকারী আবিদ হাসান রাকিব বাদী হয়ে বাবু ওরফে ফেন্সি বাবু সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (যার নং-৪৫) দায়ের করেন। মামলার তিন নম্বর আসামি আরাফাত রহমান বাবু ওরফে ফেন্সি বাবু। উক্ত মামলায় পুলিশ বাবুকে গ্রেফতার করে। পরবর্তীতে জামিনে বের হয়ে আসে আরাফাত রহমান বাবু। মিজমিজি পাগলা বাড়ি এলাকার কোমল বাস ড্রাইভার কুট্টি মিয়ার ছেলে বাবু।
এছাড়াও বাবু ওরফে ফেন্সি বাবুর বিরুদ্ধে হত্যা মামলাসহ সন্ত্রাসী হামলা, ভাংচুর, হুমকি লুটপাটসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে কাউন্সিলর পুত্র সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস ইসলাম লিয়নের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন