সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সিলেট মহাসড়কে গণপরিবহনে চাঁদাবাজিকালে তিন চাঁদাবাজ গ্রেফতার

মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ | ১১:৩৭ অপরাহ্ণ

ঢাকা সিলেট মহাসড়কে গণপরিবহনে চাঁদাবাজিকালে তিন চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গণপরিবহনে চাঁদাবাজি কালে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সোনারগাঁও উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর মোড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) টিআই মো. ইব্রাহিম।

গ্রেফতাররা হলেন সোহাগ (২০), সুজন (২১) ও জনি (২৩)। সময় তাদের কাছ থেকে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদাবাজির নগদ ১৫৯০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা)
টিআই মো. ইব্রাহিম জানান, চাঁদাবাজিকালে হাতে নাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন