সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ২ হাজার মানুষের মাঝে সেমাই চিনি কাপড় বিতরণ

মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | ২:৫১ অপরাহ্ণ

নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ২ হাজার মানুষের মাঝে  সেমাই চিনি  কাপড় বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধ : নারায়ণগঞ্জ সিদ্ধির গঞ্জে প্রতি বছরের ন্যায় এ বছরে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নুরুদ্দিন মিয়ার উদ্যোগে ৪ নং ওয়ার্ডের ২ হাজার মানুষের মাঝে কাউন্সিলর নুরুদ্দিন মিয়ার বড় ছেলে রাসিম ও ভাতিজা আহাদকে নিয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুদ্দিন মিয়া বলেন ঈদ মানে আনন্দ এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমার এই উদ্যোগ তাই সকলকে বলবো সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ একসাথে পড়বো এবং ৪নং বাসীর সবাইকে জানাই ঈদ মোবারক, এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন আলেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল কাইয়, ৪ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি কবির হোসেন, ওমর ফারুক, সিরাজুল ইসলাম, ওমর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন