সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ৩৩ বোতল বিদেশী মদসহ কিশোর আটক

রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | ১:০৩ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ৩৩ বোতল বিদেশী মদসহ কিশোর আটক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান করে ৩৩ বোতল বিদেশী মদ সহ আসামী সাইদুল ইসলাম সিয়াম (১৩)কে গতকাল রাতে গ্রেফতার করে।

সিয়াম ফরিদপুর জেলার কোতয়ালী থানার অম্বিকাপুর গ্রামের সেলিম রেজার ছেলে।

মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ এবং ঢাকার আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ
থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন