রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে “স্যালুট জাতিসংঘ স্যালুট” কবিতা লেখায় কবির ওপর সন্ত্রাসী হামলা

শনিবার, ২৫ মার্চ ২০২৩ | ১১:৩৩ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে “স্যালুট জাতিসংঘ স্যালুট” কবিতা লেখায় কবির ওপর সন্ত্রাসী  হামলা

জিহাদ হোসেন,স্টাফ রিপোর্টার

সিদ্ধিরগঞ্জে রাতের আধারে কবি ও লেখক ইয়াকুব কামাল এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৪ মার্চ ) রাত ১০ টায় সিদ্ধিরগঞ্জের বাতান পাড়া এলাকার কংস নদীর তীরে অজ্ঞাত নদী সন্ত্রাসীদের দ্বারা এ হামলার শিকার হন তিনি।

কবি ইয়াকুব কামাল মূলত অকুতোভয় প্রতিবাদী কবি।তার লেখায় প্রাণ প্রকৃতি ও অসহায় গরীব-দুঃখী সহ সকল অন্যায়ের বিরুদ্ধে তীক্ষ্ণ ক্ষুরধার লেখা প্রকাশ পায়।

তারই ধারাবাহিকতায় কবি জাতিসংঘকে উৎসর্গ করে “স্যালুট জাতিসংঘ স্যালুট”নামে একটি কবিতা লেখেন।সেই কবিতাটি ফেসবুকে প্রকাশ করেন এবং কবিতাটি লিফলেট করে এলাকাবাসীর কাছে পৌঁছে দেন।

লেখাটি কংস নদী উদ্ধার করতে আসা সেনাবাহিনীদের কৃতজ্ঞতা জানিয়ে কবিতাটি লেখেন।“স্যালুট জাতিসংঘ স্যালুট” কবিতাটি নদ-নদী বন কৃষি জমি পাহাড় খাদক সহ অন্যায়ের মুখপাত্র হয়ে উঠে।তার প্রতিবাদী কবিতাগুলো অন্যায়ের ভীত নাড়িয়ে দেয়।তার পিছনে অনেক দিন ধরেই দুর্বৃত্তরা ওৎ পেতে থাকে তাকে জীবনে শেষ করে দেওয়ার জন্য।

কবি বলেন প্রথম রোজায় যখন তারাবি নামাজে সবাই মসজিদে উপস্থিত ছিলেন তাই রাস্তাঘাট ফাঁকা থাকায় কবিকে নয়টার পরে মিজমিজি গ্রামের বাতান পাড়া পাগলা বাড়ির ভিতর রাতেরবআঁধারে কবিকে একা পেয়ে বলে রাখ তর কবিগিরি ছোডাইতাছি বলে কবি কিছু বুঝে উঠার আগেই কয়েকজনে মিলে কবির উপর অতর্কিত হামলা করে বসে।

কবি ইয়াকুব কামাল মার খেতে খেতে লোকালয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে এলাকাবাসীর সহযোগিতায় কবিকে ডাক্তার দেখিয়ে এলাকাবাসী ও কয়েকজন সাংবাদিক মিলে বাড়িত পোঁছে দেন।কবি এখন বাড়িতে অসুস্থ অবস্থায় পগে আছেন।তার সাক্ষাৎকার নিতে গেলে কবিকে স্বাভাবিক অবস্থা দেখা যায় নি।এলাকা কবিকে রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন