রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শামীম ওসমানের সুস্থতা কামনায় সানারপাড়ে মসজিদে মসজিদে দোয়া

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ১১:০৬ অপরাহ্ণ

শামীম ওসমানের সুস্থতা কামনায় সানারপাড়ে মসজিদে মসজিদে দোয়া

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজের পর নাসিক ৩নং ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড জামে মসজিদ এবং বাইতুল জান্নাত জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মোল্লা ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিব মোল্লা।

শ্রমিক লীগ নেতা মহিউদ্দিন মোল্লা বলেন, এমপি শামীম ওসমান শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে গত বৃহস্পিতবার সকালে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষনে আছেন। আল্লাহর রহমতে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। আলহামদুলিল্লাহ তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন।

নারায়ণগঞ্জবাসীর কাছে এবং দেশবাসীর কাছে শামীম ওসমানের সুস্থতার জন্য দোয়া চাই। সকলের দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন