রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৩১ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায়  ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আলী (৪৩) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (২৫ ফেব্রুয়ারি ) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আলী (৪৩)সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি )র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক মোঃ রিজওয়ান সাঈদ জিকু’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। র‍্যাব-১১ জানান,গ্রেফতারকৃত আসামী ২০১৭ সালের অক্টোবর মাসে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী আদালত হতে জামিনে বের হয়ে দীর্ঘ ৫ বছর আত্মগোপনে ছিলেন। এরই প্রেক্ষিতে আদালত গ্রেফতারকৃত আসামীকে গত বছরের ২৬ অক্টোবর ২ বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১১।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন