রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এভাবেই আজীবন সকলের মাঝে বেঁচে থাকতে চাই : সাদ্দাম হোসেন

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৩৫ অপরাহ্ণ

এভাবেই আজীবন সকলের মাঝে বেঁচে থাকতে চাই : সাদ্দাম হোসেন

বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও ছোট-বড় সকলের প্রিয় সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন। ইতোমধ্যে শেষ হয়েছে তার জীবনের ৩৩টি বছর। ৩৪ বছরে পা দিলেন তিনি। সর্বদা সদা হাস্যোজ্জল, সদালাপী ও সাদা মনের মানুষ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার নিজ এলাকা সিদ্ধিরগঞ্জের আপামর জনতার কাছে।
তার জন্মদিন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রেনী-পেশা মানুষের বার্তা শুভেচ্ছা, ফুলেল শুভেচ্ছা ও ভালবাসার ঢল নামে।
বৃহস্পতিবার (২ ফ্রেবরুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার এলাকাস্থ নিজ কার্যালয়ে ফুলের শুভেচ্ছা এবং কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনটি পালন করেছেন। এ সময় মোঃ সাদ্দাম হোসেন তার পরিবারসহ সকাইকে নিয়ে জন্মদিনটি পালন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের ১ম যুগ্ম আহবায়ক ইলিয়াছ মোল্লা, সদস্য সোহেল মোল্লা, শেখ পারভেজ হোসেন জিতু, মেহেদী হাসান বিপ্লব, কবি সিরাজ, আব্দুর রহমান নয়ন, আলমগীর হোসেন, মাসুদ, মিন্টু, উজ্জল, শাকিল প্রধান, নিলয় মোল্লা প্রমূখ।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২ ফ্রেবরুয়ারি তিনি জন্ম গ্রহন কনের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। স্কুল জীবন থেকেই তিনি স্বচ্ছ ও সততা নিয়ে আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এই তুখোড় নেতা আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে দলের একনিষ্ট নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এদিকে সকলের এই ভালোবাসায় সিক্ত হয়ে মোঃ সাদ্দাম হোসেন বলেন, আমি একটি আদর্শ নিয়ে বড় হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শই আমার প্রেরণা। আজ আমি মানুষের যে ভালবাসা পেয়েছি তাতে আমি সকলের কাছে কৃতজ্ঞ। এভাবেই আমি আজীবন সকলের মাঝে বেঁচে থাকতে চাই। দেশবাসী সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন