রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ | ১১:২২ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি কারণে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ জানুয়ারি) সকালে চিটাগাংরোডে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। উক্ত অভিযানে জেলা ক্যাব এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, আজ সকালে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের সময় চিটাগাংরোড এলাকার আদি ভান্ডারী হোটেল রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, মা অপটিক্স মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা এবং দ্যা ঢাকা মেডিসিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির কারণে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন