শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সভাপতি বিল্লাল হোসেন, সম্পাদক মহসিন সোনারগাঁয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি ঘোষণা

রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | ৫:২৮ পূর্বাহ্ণ

সভাপতি বিল্লাল হোসেন, সম্পাদক মহসিন  সোনারগাঁয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি ঘোষণা

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. বিল্লাল হোসেন বেপারী ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ মহসিনকে।

মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত কমিটিতে সোনারগঁা উপজেলার জন্য ৩১ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) নবগঠিত কমিটির সভাপতি মো.বিল্লাল হোসেন বেপারী বলেন, নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে।

বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার, জনগণের ভোট ও ভাতের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯৮০ সালের ২৬ সেপ্টেম্বর চলচ্চিত্রকার আলমগীর কুমকুম, চিত্রনায়িকা কবরী, চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হয়।

১৯৮১ সালে সাংস্কৃতিক জোট সংগঠনের কর্মীরা প্রথম রাজপথে আন্দোলন-সংগ্রাম শুরু করেন। সারাহ বেগম কবরী সে সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন