শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | ২:৪৪ পূর্বাহ্ণ

কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কঁাচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক মাস্টারের সভাপতিত্বে, অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগঁা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগঁা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগঁা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, স ালনা করেন মাহবুব খান ও আব্দুল মান্নান মেম্বার।

এসময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, সোনারগঁা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কঁাচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ ওমর, সাবেক নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগঁা উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগঁা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা প্রমুখ। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন