সোনারগাঁ কনকা গ্রুপের কর্তৃপক্ষের বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগ উঠেছ।
গতকাল সোমবার (১৬ জানুয়ারী) নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর গ্রামে অবস্থিত কনকা ফ্যাক্টরির জোরপূর্বক জমি দখলের অভিযোগের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ বাধা বরং তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।
কনকা কোম্পানির পরিবেশ দূষণ ও অবৈধভাবে জমি দখল সহ নানা অপরাধ ঢাকতে কর্তৃপক্ষ সাংবাদিকদের অবাধ প্রবেশে বাধা দিচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ‘মহামান্য হাইকোর্টের নির্দেশ সাংবাদিকদের সরকারি বেসরকারি যে কোন প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহে কোন বাধা থাকবে না’ এ নির্দেশনাও মানছে না কনকা কর্তৃপক্ষ।
জানা গেছে, সোনারগাঁ কনকা কোম্পানির অবৈধভাবে বর্জ্য ফেলার ড্রেন নির্মাণ, ঝুঁকিপূর্ণ দেয়াল ও জোরপূর্বক জমি দখল সহ নানা অপরাধ ও অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল সহ নানা অপরাধের বিষয় তুলে ধরেন, তারই ভিত্তিতে সাংবাদিকগণ তথ্য সংগ্রহের জন্য কোম্পানির কাছে জানতে চাইলে তথ্য সংগ্রহে বাধা ও অসম্মানজনক আচরণ করে ভিতরে প্রবেশ সহ এ বিষয়ে কথা বলতে না রাজি প্রকাশ করে।
কোম্পানির এসার শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, আপনারা জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান নিয়ে প্রবেশ করতে পারবেন, এছাড়া কোন তথ্য দিতে আমরা পারবো না। উপরের অনুমতি ছাড়া আপনাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আপনারা স্থানীয় মেম্বার চেয়ারম্যান নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন।
এছাড়াও শাহাদাত হোসেন জানান, মেম্বার চেয়ারম্যানদের কোন অনুমতি লাগবে না, আপনার আশংবাদিকগণ উপর থেকে অনুমতি নিয়ে আসেন। এ ধরনের অসম্মানজনক আচরণ করে ভিতরে প্রবেশসহ তথ্য সংগ্রহে বাধা প্রদান করে।
দৈনিক লাখো কন্ঠ, আমার সময় ,ভোরের সময়, রুদ্রবার্তা প্রতিনিধি সহ বেশ কয়েকজন সাংবাদিক সেখানে যান। কিন্তু তাদের প্রবেশ করতে দেয়া হয়নি। সেখানকার কর্মকর্তা কর্মচারীরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফিরিয়ে দেয়।