শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁও পৌরসভার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি খোকা

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | ৫:৩৭ পূর্বাহ্ণ

সোনারগাঁও পৌরসভার রাস্তার উন্নয়ন কাজের  ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি খোকা

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগঁাও পৌরসভায় বাস্তবায়নাধীন দ্বিতীয় নগর অ ল উন্নয়ন প্রকল্পের অধীনে আদমপুর বাজার হইতে মুন্সীরাইল বাজার পৌর চত্বর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রাস্তাটির উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সোনারগঁাও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগঁাও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগঁাও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহাম্মেদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, সোনারগঁাও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সোনারগাঁও যুবসংঘের সভাপতি মোতালেব মিয়া স্বপন, সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান জয়,সোনারগঁাও পৌরসভার সাবেক কাউন্সিলর জাহেদা আক্তার মনি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,পারভীন আক্তার, জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী, মো. শহিদ প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন