বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | ৬:৪১ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘বই উৎসব’ পালন করা হয়েছে। উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে গতকাল রোববার বেলা ১১টায় নতুন পাঠ্যপুস্তক বিতরন করা হয়।

এ সময় বই বিতরন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামীর বাংলাদেশ। তোমাদের হাত ধরেই বাস্তবায়ন হবে আমাদের স্বপ্নের সোনার বাংলা। বর্তমান সরকারের লক্ষ্য হলো উৎসব মূখর পরিবেশে যেন প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, পিরোজপুর ৬নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, আলম চঁান, আবু হানিফ, যুবলীগ নেতা আরিফ হোসেন ও আল আমিনসহ প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন