শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু

শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | ৮:৪৪ অপরাহ্ণ

দেশের সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু সোনারগাঁ সহ সারা দেশবাসীকে আগত ২০২৩ সালের শুভেচ্ছা জানালেন।

তিনি বলেন, কালের পরিক্রমায় সময়ের গর্ভে হারিয়ে গেল আরেকটি ইংরেজি বছর ২০২২ সাল। সেইসঙ্গে বিশ্ববাসী আজ শনিবার মধ্যরাতে বরণ করে নেবে নতুন ইংরেজি বছর ২০২৩ সালকে। শুভ নববর্ষ।

অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হল আরেকটি মাইলফলক। মহাকালের যাত্রায় একটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে।

মানুষ মুছে ফেলে গত হয়ে যাওয়া বছরের গ্লানি, উৎসাহ খুঁজে পায় সুখকর ঘটনা থেকে, তারপর এগিয়ে যায় অগ্রগতির পানে। নতুন বছর সবার জন্যই মঙ্গলময় হোক বছরের শুরুতে সেটাই আমার প্রত্যাশা।

কিন্তু কেমন কেটেছে গত বছর? প্রতিবারের মতো গত বছরেও আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, আশা-নিরাশার দোলায় দুলেছে সবাই।

সুখকর ঘটনায় পুলকিত হয়েছে হৃদয়। তেমনি অনাকাঙক্ষিত ঘটনায় ভারাক্রান্তও হয়েছি সবাই।

ইংরেজি তারিখের মতো আন্তর্জাতিক ব্যাপ্তি নিয়ে বাঙ্গালিদের কাছে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে ইংরেজি নববর্ষ উৎসবও। বিদায়ী ২০২২ সালের শেষ দিনেই শুরু হয়েছে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, একে অপরকে বলছেন ‘হ্যাপি নিউ ইয়ার।’ মেইল, এসএমএস, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সাক্ষাতে ‘২০২৩’ এর শুভেচ্ছা বিনিময় চলবে রবিবার সারাদিনই।

শনিবার মধ্যরাত (থার্টিফাস্ট নাইট) থেকেই শুরু হয় নতুন বছরকে স্বাগত জানিয়ে নানান অনুষ্ঠান।

পুরো বিশ্ব ঘটা করে পালন করবে ইংরেজি নববর্ষকে। থার্টি ফার্স্ট নাইট ও পহেলা জানুয়ারী পালনের ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় এর ইতিহাস অনেক পুরনো।

খ্রিষ্টপূর্ব ৪৬ সালে ইংরেজি নববর্ষ পালনের সূচনা করেন ব্যবিলনের সম্রাট জুলিয়াস সিজার। ১৫৮২ সালে প্রবর্তন হয় পোপ গ্রেগরীর নামানুসারে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এর পর থেকেই মূলত ইউরোপসহ বিভিন্ন দেশে পহেলা জানুয়ারী ইংরেজি নববর্ষ পালন করা শুরু হয়।

পৃথিবীর প্রায় সব জাতি নববর্ষের প্রথম দিনটি তাদের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী পালন করে। জাতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে এই বর্ষবরণ সম্পৃক্ত। ইরান, গ্রীস, ইতালি, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে তাদের নিজস্ব কৃষ্টি অনুযায়ী বর্ষবরণকে স্বাগত জানায়।

শুধুমাত্র ইউরোপের কিছু দেশ আর আমেরিকা এই দিনটিকে জানুয়ারি মাসে “নিউ ইয়ার্স ডে” হিসেবে পালন করে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, রাশিয়া সহ বিশ্বের উন্নত দেশগুলোতে কোটি কোটি ডলার খরচ করা হয় এই নববর্ষ উৎসবকে কেন্দ্র করে। বিশ্বব্যাপী ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে আতশবাাজর বর্ণিল রঙে রঙ্গিন হয়ে উঠে রাতের আকাশ।

২০২০৩ সালে জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি কী রূপ নেবে, তা এ মুহূর্তে বলা কঠিন। তবে সবার প্রত্যাশা, নতুন বছরটি দেশবাসী তথা বিশ্ববাসীর জন্য নিয়ে আসবে স্বস্তিদায়ক ও আনন্দের সব খবর। নতুন বছরের প্রথম দিন থেকেই জাতি সেই সুখবরের অপেক্ষায় রইল। আমরাও আশা করছি ২০২৩ সালে পৃথিবীর সকল মানুষের সকল আশা যেন পূর্ণ হয় এবং বিশ্ব যেন স্থিতিশীল পরিস্থিতিতে থাকে এ প্রত্যাশা করছি ৷ নতুন বছর হিংসার বেড়া ডিঙ্গিয়ে সকলের জীবনে বয়ে আনুক সুন্দর আর ভালোবাসার আলো।

সুপ্রভাত মিশিগানের সকল পাঠক পাঠিকাসহ শুভানুধ্যায়ীদের জানাই ইংরেজী নববর্ষ-২০২৩এর শুভেচ্ছা ৷ নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও আনন্দ ৷ স্বাগতম ২০২৩ সাল, শুভ বিদায় ২০২২।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন