জন্ম নিবন্ধন হলো একটি মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। রাষ্ট্র এই ভাবে স্বীকার করছে যে, হ্যাঁ, তুমি শিশু রূপে এ রাষ্ট্রের একজন ভবিষ্যৎ নাগরিক হয়ে এসেছো। তোমাকে এ রাষ্ট্রের স্বীকৃত নাগরিকের মর্যাদা ও সকল সুযোগ-সুবিধা দেয়া তাহলে সেই জন্ম নিবন্ধন হয় যদি ভুল তাহলে সেটি রাষ্ট্রের কাছে কতটুকু গ্রহন যোগ্য।
এমনই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এক শিশুর জন্ম নিবন্ধন সনদে ইউপি চেয়্যারম্যান আলআমিন সরকার ও সচিব আবু সাঈদ স্বাক্ষরিত সিল মোহর যুক্ত বাংলাদেশি নাগরিক হয়ে ও জাতীয়তা উগান্ডা বলে লিপিবদ্ধ করা হয়।
এ ভুল জন্ম নিবন্ধন সনদ স্যোস্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকেই সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আলআমিন সরকার ও সচিব আবু সাঈদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ করেন অনেকে।
এমনই গুরুত্তপূর্ন তথ্য ভুলের দায় নিবে কে? অযোগ্য ও অদক্ষ লোক দিয়ে বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিচালনা করার ব্যাপারে অভিযোগ করেন অনেকে।
জন্ম নিবন্ধন (Birth Registration):
জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা। জন্ম নিবন্ধন আইনে বলা হয়েছে, বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষে জন্ম নিবন্ধন কর্তৃপক্ষনিবন্ধনকারীকে একটি সার্টিফিকেট প্রদান করেন
এ দিকে জন্ম নিবন্ধন কারি শিশুর মামা মামুন সিরাজ বলেন আমার ভাগিনার জন্ম নিবন্ধন আনতে গেলে দেখি নিবন্ধন কারীর অভিবাকের পিতা মাতার জাতীয়তা উগান্ডা লেখা দেখতে পাই, এতে করে তিনি ক্ষোভ প্রকাশ করেন
এবিষয়ে বৈদ্যেরবাজার ইউপি চেয়্যারম্যান আলামিন সরকার সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমি অবগত না, জন্ম নিবন্ধন সনদ অবশ্যই জাতীয় এবং গুরুত্ব পূর্ন একটি বিষয় এ বিষয়ে যদি আমার সচিব অথবা কেউ দায়িত্ব অবহেলা করে থাকে তাহলে অবশ্যই তাদের এর দায়ভার নিতে হবে।