রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ | ১:০৭ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির নতুন সদস্য সংগ্রহ, মিলাদ, দোয়া ও নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টি এলাকা এ নতুন সদস্য সংগ্রহ, মিলাদ ও নতুন কমিটি গঠন করা হয়।

জালকুড়ি গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির উপদেষ্টা করা হয়েছে বাবুল প্রধান ও মনির হোসেন কে, সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, কোষাধ্যক্ষ হাজী আহসানউল্লাহ, সহ-কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক হাজী নুরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মালেক।

জালকুড়ি গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির সভাপতি নেকবর আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদু।

এসময় গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন আপনারা আমাদের নব নির্বাচিত কমিটির সকল সদস্যদের জন্য দোয়া করবেন আমরা যেন সততা ও নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করতে পারি।

আপনাদের যে কোন সমস্যায় আমি আপনাদের পাশে আছি থাকব।

তিনি আরো বলেন আমাদের সাবেক সভাপতি নেকবর আলী সাহেব আমাদের কে ছায়ারমতো আগলে রেখেছেন। আমরা আশা করি ভবিষ্যতেও তিনি আমাদের কে ছায়ারমতো আগলে রাখবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন