রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে কলাবাগ ইউনাইটেডের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | ৩:২১ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে কলাবাগ ইউনাইটেডের উদ্যোগে ক্রীড়া  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ‘কলাবাগ ইউনাইটেড’ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধায় সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটি সাধারণ সম্পাদক, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের আজিবন দাতা সদস্য ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আনিসুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন- জাতিয় পার্টিও নেতা মোহন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি শাহ আলম সাউদ, আওয়ামীলীগ নেতা মো. জাকির হোসেন, সমাজ সেবক মো. ফারুক হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আয়োজন ছিলেন- মো. রাহুল, মো. ফয়সাল, আল-আমিন, মো. মৃদুল, মো. রাকিব, মো. মারুফ, মো. সাব্বির, মো. সাজ্জাদ, মো. সাগর, জিসান, ফিরোজ, জিলন, রাকিব ও মো. জুয়েল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন