ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ বাসি সহ সারা বাংলাদেশের জনগণকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সোনারগাঁ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম নান্ন।
বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দেওয়া এক বানীতে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,আমি বাঙালি মুসলমান। বিজয় দিবসে প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে সকল অকুতোভয় বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
আসছে ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ । তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
লাল সবুজের ওই যে পতাকা উড়ছে। ওর লাল রং শহীদের রক্ত এবং সবুজ কালার যেন নবীজির রওজা থেকে ধার করা হয়েছে।
মহান বিজয় দিবস বাঙালির শ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই, মহান বিজয় দিবস প্রতিটি বাঙালির সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান বিজয় দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে লড়াই করতে অনুপ্রেরণা যোগায়।
তিনি বলেন, ৫২-এর ভাষা আন্দোলনের মধ্যদিয়ে স্বপ্নের যে বীজ বপন হয়েছিল- তা একাত্তরে শোষণ, বঞ্চনা আর নির্যাতনের বিরুদ্ধে মহান স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র লড়াই-সংগ্রামে রূপ নেয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস আমাদের অহংকার। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে চলতে আজীবন অনুপ্রেরণা যোগাবে।
এছাড়াও তিনি বলেন, বিজয়ের এই দিনে সকল অপশক্তিকে রুখার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাই। রাজাকার মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। যেখানে থাকবে না কোন বঞ্চনা, শোষণ, বৈষম্য,রাজনৈতিক অস্থিরতা,সাম্প্রদায়িকতা থাকবে শুধু সুখ-শান্তি সমৃদ্ধি আর ভালবাসা। আজকের বিজয়ের এই দিনে সেটাই হোক আমাদের দৃঢ় প্রতয়।
শোষণ, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে মহান মুক্তিযুদ্ধ আজীবন পথ দেখাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরও উন্নত ও সম্বৃদ্ধ করতে শক্তি যোগায়।
একাত্তরের বিজয় সারাবিশ্বের মুক্তিকামী মানুষকে আজীবন সাহস যোগাবে।
তিনি সব ভেদাভেদ ভুলে মহান বিজয় দিবসের চেতনায় স্বপ্নের সোনারগাঁ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।