রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কাউন্সিলর বাদল নাসিক প্যানেল মেয়র-২ নির্বাচিত হওয়ায় সাজুর শুভেচ্ছা

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৪:৪৫ পূর্বাহ্ণ

কাউন্সিলর বাদল নাসিক প্যানেল মেয়র-২  নির্বাচিত হওয়ায় সাজুর শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (সিদ্ধিরগঞ্জ নাসিক) ৩নং ওয়ার্ডের তিন বারের সফল কাউন্সিলর শাহজালাল বাদল প্যানেল মেয়র-২ নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড প ায়েত কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজ্বী শাহজাহান সাজু।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধায় হাজ্বী শাহজাহান সাজু বলেন ওয়ার্ডবাসী সকলের দোয়া ও ভালোবাসায় তিন বারের সফল কাউন্সিলর শাহজালাল বাদল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুবেচ্ছা। এবং দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কমনা করছি।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের মাসিক সভা শেষে ভোটের মাধ্যমে প্যানেল নির্বাচিত করা হয়। নির্বাচিতরা হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন (নাসিক) ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ( ১৩, ১৪ ও ১৫নং) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন